শিরোনামঃ-

» মুক্তি পেলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০১৮ | বুধবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মঙ্গলবার (১০ এপ্রিল) বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

Manual1 Ad Code

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে আলালের  জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে আলালকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান- সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে ও ভাঙচুরের ঘটনায় ঢাকার পল্টন থানায় দুটি মামলা রয়েছে। সোমবার তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

Manual7 Ad Code

গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে আলালকে আটক করে পুলিশ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30