- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটে মৃত্যুর ১৬ বছর পর জীবিত দেখিয়ে দলিল-মামলা : চাঞ্চল্য
প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৮ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর কলবাখানী চাষনিপীর রোডে জালিয়াতির মাধ্যমে ‘ভূমিদস্যুতা’র গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফৌজদারী ও দেওয়ানী উভয় আইনে মামলা হয়েছে। মামলায় পলাতক থেকে ‘ভূমিদস্যু’রা বাদীকে নানাভাবে হয়রানী করছে। মৃত্যুর ১৬বছর পর ভূমির মালিককে জীবিত দেখিয়ে দলিল সৃষ্টি করায় সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিলেটে সিটি কর্পোরেশন-সহ স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর কাজীটুলা অন্তরঙ্গ ২১/২-এর মরহুম মো. এনায়েত উল্রাহর পুত্র মো. রিয়াজ উল্লাহ ওরফে রিয়াজ মিয়া চাষনিপীর রোড এলাকাস্থ আম্বরখানা মৌজার ৯৫৮ দাগের আড়াই শতক ভূমির রেকর্ডীয় মালিক ছিলেন। মালিক দখলকার থাকাবস্থায় তিনি ১৯৮৬ সালের ২৪ নভেম্বর মৃত্যুবরন করেন। মৃত্যুর পর তার উত্তারধিকারীরা ওই ভূমি ভোগদখল করে আসছিলেন।
প্রতিপক্ষ মো. আব্দুল মোমিন ও তার স্বজনরা রিয়াজ মিয়ার মিয়ার মৃত্যুর ১৬ বছর পর ২০০২ সালের ১৬ জুন তারিখ দিয়ে তাদের পিতা আব্দুর রহমান বাদশাহর অনুকুলে রিয়াজ মিয়ার নামে একটি দলিল (নং-৮৪২৫/২০০২) সৃষ্টি করেন। অতি সম্প্রতি ওই দলিল দেখিয়ে তারা মরহুম রিয়াজ উল্লাহর উত্তরসূরীদের সাড়ে ১০ লাখ টাকা মূল্যের স্বত্ত¡-দখলীয় আড়াই শতক ভূমি জবরদখরে মেতে উঠেন।
এ ঘটনায় মরহুম রিয়াজ উল্লাহ ওরফে রিয়াজ মিয়ার উত্তরসূরী দিলরুবা আক্তার এ্যনি বাদী হয়ে গত ৭ মার্চ সিলেট কোতোয়ালি মডেল থানায় ৯ জনের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও ভূমিদস্যুতার একটি মামলা {নং-১৪(৩)১৮}করেন। মামলার আসামীরা হচ্ছেন, সিলেট নগরীর উচাসড়ক কাজী জালাল উদ্দিন এলাকার ১১৮নং বাসার মৃত আব্দুর রহমান বাদশাহর পুত্র মো. আব্দুল মোমিন, মো.আব্দুল মুহিব, মো, আতিকুর রহমান,মিফতাউর রহমান, মো. আবেদুর রহমান, মরহুম আব্দুর রহমান বাদশার মেয়ে মোছা: মমতা বেগম,সিলেট সদর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মাহমদ আলী,এসএমপির এয়ারপোর্ট থানার চৌকিদেখীর মৃত এল বাহাদুরের পুত্র এম, বাহাদুর ও একই এয়ারপোর্ট থানাধীন বালুচর এলাকার মৃত রাম বাহাদুরের পুত্র সুমন বাহাদুর।
মামলা দায়েরের দীর্ঘপ্রায় এক মাস অতিবাহিত হয়ে গেলেও আসামীদের গ্রেফতার না করায় বাদী দিলরুবা আক্তার এ্যানি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। আসামীরা পলাতক থেকে বাদী দিলরুবা ও তার স্বজনদের হত্যা, অপরহণ গুম করার হুমকি দিচ্ছে বলে অভিযোগে প্রকাশ। পাশাপাশি মরহুম রিয়াজ মিয়াকে বিক্রেতা বানিয়ে সৃষ্ট জাল দলিল বাতিল করার দাবি জানিয়ে মরহুম রিয়াজ মিয়ার উত্তরসূরী এ কে এম নজমুদ্দিন রাজিব বাদী হয়ে সিলেটের যুগ্ম জেলা জজ আদালতে একটি স্বত্ব মোকদ্দমা (নং-৭২/১৮) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই শেখ মো. ইয়াছিন ভুইয়া জানান, মামলা দায়েরের পর থেকে আসামীরা আত্মগোপনে চলে গেছে তাদের গ্রেফতারে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


