শিরোনামঃ-

» মাওলানা সোহেল আহমদের পিতার ইন্তেকালে মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের শোক

প্রকাশিত: ১৫. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা সোহেল আহমদের পিতা গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার ফতেহপুর গ্রাম নিবাসী প্রবীণ মুরব্বী হাজী মস্তফা মিয়া (১১৩) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শ্রমিক কল্যান ফেযডারেশন মহানগর নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual6 Ad Code

বুধবার (১৪ মার্চ) এক শোক বার্তায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগর সভাপতি মো. শাহজাহান আলী, সহ-সভাপতি ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুনিম বলেন- শ্রমিক নেতা মাওলানা সোহেল আহমদের শ্রদ্ধেয় পিতা গোলাপগঞ্জ উপজেলার প্রবীণ মুরব্বী হাজী মস্তফা মিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে ধৈর্যের সাথে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দিন। আমীন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930