শিরোনামঃ-
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, নিহত ৫০
প্রকাশিত: ১২. মার্চ. ২০১৮ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকা থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের উদ্দেশ্যে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের বিমানটির অন্তত ৫০ যাত্রী নিহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির প্রথমসারির সংবাদমাধ্যম মাই রিপাবলিকা।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রি জানিয়েছেন- ‘বিমানটি খুব বাজেভাবে বিধ্বস্ত হওয়ায় প্রাথমিকভাবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানেরও চেষ্টা চলছে।
এর মধ্যে গুরুতর আহতাবস্থায় ১৪ জনকে উদ্ধার করে সিনামঙ্গলের নিউ বানেশ্বর ও কেএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বাংলাদেশি এয়ারপোর্ট ম্যানেজার ইমন জানিয়েছেন- বিমানটির ৬৭ যাত্রীর মধ্যে ১ জন চাইনিজ, ১জন মালদ্বীপ ও বাকি ৬৫ জন বাংলাদেশী নাগরিক।
ফ্লাইটটিতে সরকারি বা উচ্চ পর্যায়ের কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলনা। এ দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন সানজিদা হক, স্বামী রফিকুজ্জামান ও তাদের সন্তান অনিরুদ্ধ।
প্রত্যক্ষদর্শীরা জানায়- দুপুরে এয়ারপোর্টের রানওয়েতে প্রচণ্ড কালো ধোঁয়া দেখা যায়। এরপরই নিশ্চিত হওয়া যায় যে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন- বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে চাকায় আগুন ধরে যায়। এরপরই সেটি বিমানবন্দরের পাশেই একটি ফুটবল খেলার মাঠে আছড়ে পড়ে। বিমানটি ঢাকা থেকে দুপুর ২ দশমিক ২০ মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে এসে পৌঁছায়। বিধ্বস্ত প্লেনটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


