শিরোনামঃ-

» ফেবু মেসেঞ্জারে ভিডিও কল সহজতর হতে যাচ্ছে

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০১৮ | শুক্রবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ফেসবুকের মেসেঞ্জারে গ্রুপ ভিডিও কল আরও সহজ করছে কর্তৃপক্ষ। সম্প্রতি মেসেঞ্জার অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত করার কথা জানিয়েছে ফেসবুক, যাতে ভিডিও কলের সময় অন্যদের সহজেই যুক্ত করা যাবে।

Manual7 Ad Code

এর আগে গ্রাহক কোনো একটি কলে থাকাকালীন অন্য কোনো গ্রাহক কল করলে তাকে ওই কলে যুক্ত করা যেত না। কলটি কেটে অন্য গ্রাহককে কল করতে হতো। আর গ্রুপ কল করতে হলে ভিন্ন গ্রুপ খুলে সেখান থেকে কল করতে হতো।

Manual2 Ad Code

মেসেঞ্জারের নতুন ফিচারের কারণে এবার কলে থাকাকালে তা না কেটেই অন্য কলারকে সংযুক্ত করা যাবে।

Manual3 Ad Code

কলের মধ্যে থাকাকালে পর্দা থেকে ‘অ্যাড পারসন’ অপশন থেকে অন্য গ্রাহককে কলে সংযুক্ত করা যাবে। কল শেষ হলে ওই কলের গ্রাহকদের নিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি গ্রুপ তৈরি হবে। সেখান থেকে পরে গ্রুপ চ্যাটও করতে পারবেন গ্রাহক।

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণেই নতুন ফিচারটি এনেছে ফেসবুক। ভিডিও কলে ছয়জন পর্যন্ত যুক্ত করতে পারবেন গ্রাহক। আর অডিও কলের ক্ষেত্রে ৫০ জন পর্যন্ত যোগ করা যাবে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031