শিরোনামঃ-

» গণমাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়ায় ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শনিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে শুরু হয়েছে।
ভোটাররা টেলিভিশনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিতর্ক দেখতে পারবেন। খবর বার্তা সংস্থা তাসের।
যদিও সকল প্রার্থীই বিতর্কে অংশ নেবেন না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সুযোগ গ্রহণ করবেন না। একজন প্রার্থী কেন্দ্রীয় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই এই নির্বাচনী প্রচারণার অংশ নিতে পারবেন।
প্রার্থীরা গণসমাবেশ আয়োজন করে ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করতে এবং লিফলেট ও প্রচারপত্র বিলি করতে পারবেন।
ভোট গ্রহণের আগে ২৮ দিন পর্যন্ত প্রার্থীরা গণমাধ্যমে প্রচারণা চালাতে ও বিতর্কে অংশ নিতে পারবেন। শুধুমাত্র ব্যালট পেপারে যাদের নাম থাকবে সেই সব নিবন্ধিত প্রার্থীরা এই নির্বাচনী প্রচারণ অংশ নিতে পারবেন। তাদের মনোনয়ন দানকারী দলগুলোও এতে অংশ নিতে পারবে। ১৭ মার্চ নির্বাচনের আগের দিন নির্বাচনী প্রচারণা শেষ হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031