- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» সিলেট জেলা ও মহানগর বিএনপির বিশাল মানববন্ধন
প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৮ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- ভুয়া মামলায় অবৈধ সাজা দিয়ে গণতন্ত্রের ফিনিক্স পাখি বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করে বাকশালী সরকার ইতিহাসের এক কালো অধ্যায়ের সুচনা করেছে।
রাজনৈতিক প্রতিহিংসার ষড়যন্ত্রমুলক মামলায় তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজা গণতন্ত্রকে হত্যা করে দেশে নবরুপে বাকশালী শাসন প্রতিষ্ঠার সুগভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু এর পরিনতি অবৈধ সরকারের জন্য মঙ্গল জনক হবেনা।
অবৈধ সরকার মনে করেছিল দেশনেত্রীকে সাজা দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের সুযোগ সৃষ্টি করতে। কিন্তু না অবৈধ সাজার প্রতিবাদে দেশবাসী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে তাদের সুসংহত অবস্থান ব্যাক্ত করেছে। দেশপ্রেমিক জনতা এই অবৈধ রায় প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবীতে রাজপথে নেমে এসেছে। মানুষের ধৈর্য্যরে বাধ ভাঙ্গার আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে সরকারকে চড়া মুল্য দিতে হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় অন্যায় সাজা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের প্রেরণের প্রতিবাদে নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি ছাড়াও মুক্তিযোদ্ধা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস ও ওলামা দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বিএনপির- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা আলহাজ্ব এম.এ হক, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৪ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- সিসিক পরিচ্ছনতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদে নগরিতে সমাবেশ
- আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল
- খাদিমনগর ইউনিয়নে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন; দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী


