- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» খালেদা জিয়ার আপিল ও জামিন আবেদন যেকোন দিন
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রায়ের কপি তুলে যত দ্রুত সম্ভব আপিল ও জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে থাকা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান পাঁচজন আইনজীবী। সেখানে আইনজীবীদের তিনি রায়ের কপি তুলে আপিল ও জামিন আবেদন করতে বলেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন তাঁর আইনজীবী রেজাক খান সহ আরও পাঁচ আইনজীবী। খালেদার সঙ্গে দেখা করার পরে তিনি সাংবাদিকদের বলেন, রবিবার বা সোমবার রায়ের অনুলিপি পাওয়ার পর চলতি সপ্তাহের যেকোন দিন তাঁরা আপিল করবেন।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের সাজা দেন ঢাকার বিশেষ জজ-৫ আদালত। অন্য ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড দেন। রায়ের পর তাঁকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়। এরপর গতকাল শুক্রবার খালেদা জিয়ার ভাইসহ তাঁর আত্মীয়স্বজন কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
শনিবার তাঁর পাঁচজন আইনজীবী আবদুর রেজাক খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী মওদুদ আহমেদ, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী সাক্ষাৎ করেন।
খালেদা জিয়াকে কেমন দেখলেন, জানতে চাইলে আবদুর রেজাক খান প্রথম আলোকে বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার মনোবল অটুট আছে। কিন্তু তাঁকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। একজন সাধারণ কয়েদির মতো তিনি আছেন। তাঁর ঘরে নেই কোনো শীতাতপযন্ত্র। তাঁর গৃহকর্মী ফাতেমা ভেতরে নেই।’
রেজাক খান যখন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন, তখন কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। জেলারকে তাঁরা ২০০৬ সালের সংশোধিত কারাবিধির কপি দিয়েছেন। রেজাক খান বলেন, জেলারকে তাঁরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কারাবিধি অনুযায়ী বিশেষ সুবিধা পাওয়ার হকদার। কিন্তু জেলার সাহেব বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া খালেদা জিয়ার সঙ্গে গৃহপরিচারিকা কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। আগামীকাল রবিবার খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে সুযোগ-সুবিধা দেওয়ার আবেদন করা হবে বলে জানান রেজাক খান।
খালেদা জিয়ার প্রধান আইনজীবী আবদুর রেজাক খান বলেন, ‘উচ্চ আদালত থেকে জামিন না পাওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে খালেদাকে।’
এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহকর্মীকে রাখার সুযোগ না পাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ সুবিধাও তাঁকে দেওয়া হচ্ছে না। তাঁকে জনমানুষ থেকে দূরে নির্জন কারাগারে রাখা হয়েছে।’
মওদুদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসেবে, একটি দলের প্রধান হিসেবে তাঁর ডিভিশন পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৩ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


