- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» এমসি কলেজে মানববন্ধন
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের (২০১৩-১৪ সেশন) চুড়ান্ত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন সিলেটের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষার আট মাসের মাথায় কোর্স শেষ না করেই চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এতে করে শিক্ষার্থীদের ফলে যেমন প্রভাব পড়বে, ঠিক তেমনি করে তৃতীয় বর্ষের মান্নোনয়ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পড়ছেন বিপাকে। এ কারণে পরীক্ষা পেছানো দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপিও দিয়েছেন তারা।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজের প্রধান ফটকে মানববন্ধন করেন ওই প্রতিষ্ঠানের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বলিত ফ্যাস্টুন হাতে নিয়ে অবস্থান করেন তারা। এসময় সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে নতুন সময়সূচি নির্ধারণের জন্য স্লোগানও দেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী লিমা জানান, ‘আমরাও চাই জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত হোক। কিন্তু এ সেশন মুক্ত করার নামে এক বছরের পরীক্ষা সাত-আট মাসে নেওয়া হচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের জন্য অমানবিক। তাই আমরা চাই অনতিবিলম্বে ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানো হোক এবং গ্রহণযোগ্য রুটিন দেওয়া হোক।’
পদার্থ বিভাগের মাহবুব জানান, ‘একই সাথে তৃতীয় এবং চতুর্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষা চলতে পারে না। আমাদের অনেকেরই মানউন্নয়ন পরীক্ষা আছে। কিন্তু বর্তমানে আমাদের যে মূল পরীক্ষার রুটিন করা হয়েছে তা মানউন্নয়ন পরীক্ষার সাথে প্রায় সাংঘর্ষিক। তাই এই রুটিন কোনভাবেই গ্রহণযোগ্য নয়!’
মানববন্ধন শেষে কলেজ প্রধান ফটক শেষে বের করা মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা ‘অযৌক্তিক রুটিন মানি না, মানব না, মানব না’-এমন স্লোগান দেন তারা। পরে কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ চন্দ্র বরাবরে স্মারকলিপিও প্রদান করেন তারা।
উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সাথে ২০ ফেব্রুয়ারি থেকে চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ কারণে সিলেট সহ সারাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় ড্যাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা


