শিরোনামঃ-

» বালাগঞ্জে ৭ ফেব্রুয়ারি পর্দা উঠছে ১৯তম অগ্রগামী ক্রিকেট টুর্নামেন্টের

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার


Manual7 Ad Code
মো. মোমিন মিয়া,বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়নের ইলাশপুর বাজারের দক্ষিনের মাঠে আগামী ৭ফেব্রুয়ারি বোধবার অগ্রগামী সমাজ কল্যান পরিষদএর আয়োজনে পর্দা উঠছে ১৯তম অগ্রগামী ক্রিকেট টুর্নামেন্টের।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরষ্কার ২০ হাজার টাকা ও রানার্সআপ পুরষ্কার ১০হাজার টাকা প্রাইজমানী রাখা হয়েছে।
টুর্নামেন্টকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ প্রসঙ্গে অগ্রগামী সমাজ কল্যান পরিষদ এর সভাপতি মতিউর রহমান জানান- বালাগঞ্জ উপজেলায় আমরাই প্রতিবছর ধারাবাহীকভাবে টুর্নামেন্ট আয়োজন করে আসছি। তাই এবছরও নতুন আঙ্গিকে আর্কষনীয় টুর্নামেন্ট দশর্কদের উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য। সমাজ কল্যান পরিষদের অর্থ-সম্পাদক (ক্রিকেটার) নাজমুল ইসলাম সিলেট বাংলা নিউজকে জানান ধারাবাহিকভাবে ১৮টি টুর্নামেন্ট সফলভাবে শেষ করে এ বছর ১৯তম টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি।
এ টুর্নামেন্টে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আয়োজক কমিটিকে সহযোগীতা করার জন্য তিনি আহব্বান জানান। পাশাপাশি প্রতি বছর উপজেলা এবং জেলা পর্যায়ের ক্রিকেটার’রা এ টুর্নামেন্টে পারফর্ম করেন। এবার আয়োজন যথাযথ হওয়ায় জাতীয় দলের (সাবেক) খেলোয়ার’রা অংশগ্রহন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত  অগ্রগামী সমাজ কল্যান পরিষদ সমাজ সেবামূলক এবং উন্নয়নমূলক কাজ করে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930