শিরোনামঃ-

» সিলেট চেম্বারের সহযোগিতায় কর্মক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের সংযুক্তকরণ সংক্রান্ত সেমিনার

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৮ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর উদ্যোগে “কর্মক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের সংযুক্তকরণ” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

আগামী সোমবার (২৯ জানুয়ারি) বেলা ২টায় সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীদের কর্মক্ষেত্রে সংযুক্তকরণের মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্তকরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।

Manual8 Ad Code

সেমিনারে সভাপতিত্ব করবেন- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ।

Manual7 Ad Code

উক্ত সেমিনারে উপস্থিত থাকার জন্য কর্মে সক্ষম শারীরিক প্রতিবন্ধী, কর্মসংস্থান দানে আগ্রহী প্রতিষ্ঠান মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930