শিরোনামঃ-

» সিএনজি শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত চন্ডিপুল গোলচত্ত্বর শাখার নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত চন্ডিপুল গোলচত্ত্বর উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচন শনিবার (২৩ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

নির্বাচন সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। বিশাল আনন্দ উৎসবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ফলাফল ঘোষণা করেন- জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন।

Manual3 Ad Code

পুলিং এর দায়িত্ব পালন করেন- মানিক খান ও প্রিজাইডিং অফিসার ইকবাল আহমদ।

নির্বাচন পরিদর্শন করেন- সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, কল্যাণ সম্পাদক মো. আবুল খান, সদস্য রাজা আহমদ রাজা প্রমুখ।

Manual6 Ad Code

এ ছাড়াও এলাকার সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নির্বাচনে বিজয়ীদের শ্রমিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান এবং শ্রমিকদেরকে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর পরামর্শ দেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30