শিরোনামঃ-

» নিসচা সিলেট মহানগর শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নিরাপদ সড়ক চাই- নিসচা সিলেট মহানগর শাখার বার্ষিক সাধারণ সভা ও বিজয় দিবসের আলোচনা সভা শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

নিসচা সিলেট মহানগর শাখার আহ্বায়ক এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হাদী পাভেলের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নিসচা মহানগরের উপদেষ্টা আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন- সদস্য ইমানুর রশিদ চৌধুরী, কামরুল ইসলাম কামরুল, রাশেদুজ্জামান রাশেদ, সাদেকুর রহমান চৌধুরী, মিলন আহমদ, এমিল আকন্দ সেজু, সৈয়দ বুরহান আলী, বদরুল ইসলাম, সাহেদুল ইসলাম, সানোয়ার হোসেন, মিসবাউর রহমান, আব্দুল আজিজ রাসের, জাকারিয়া আহমদ, ইয়াসিন আরাফাত সুমন, আলবাব মাহমুদ, আতিকুর রহমান মুন্না, মাসুদুজ্জামান তফাদার, কবির আহমদ, মো. জাকারিয়া, বিথী রানী দাস, লেছমি তালুকদার, সুহেল চৌধুরী, মামুনুর রশিদ চৌধুরী, সুহেল আহমদ, মহেষ ঘোষ, আয়াজ আহমদ, সৈয়দ নিয়াজ আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে এম ইকবাল হোসেন কে সভাপতি ও আব্দুল হাদী পাভেলকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট ২০১৮-২০১৯ বর্ষের নিসচা সিলেট মহানগর কমিটি গঠন করা হয় এবং জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় হুইফ সেলিম উদ্দিন এমপিকে প্রধান উপদেষ্টা করে ও নাসিম হোসাইন, স্বর্ণলতা রায়, জহিরুল ইসলাম মিশু ও নজরুল ইসলাম কে উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

উক্ত কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিজয় দিবসের আলোচনা শেষে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় ও শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬১তম জন্মবার্ষিকীতে নিসচা সিলেট মহানগর শাখার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930