শিরোনামঃ-

» সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

শনিবার (২ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর ঐতিহ্যবাহী রেজিস্টারী মাঠ থেকে মিছিল টি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে সম্মুখে এক সমাবেশে লিপ্ত হয়।

Manual1 Ad Code

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি একে আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এন ডি এফ) সিলেট জেলা শাখার শহ-সভাপতি সুরুজ আলী, খোকন আহমদ, আনসার আলী, নাজমুল হোসেন, সাজন মিয়া, মুহিদুল ইসলাম, জাকির হোসেন, মিজান মিয়া, মনির হোসেন, রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মহাত্ম কুর্মি, আমিনুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

সমাবেশে বক্তারা বলেন- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়াকে প্রানে মারার উদ্যেশ্যে পুলিশি পাহাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং চিহ্নিত হামলাকারী সন্ত্রাসী আরিফ-সফর আলী গং ও তাদের মদতদাতাদের গ্রেফতারে দাবি জানান, না হলে শ্রমিকরা আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।

বক্তারা আরো বলেন, শ্রমিক অঙ্গন থেকে দালাল, সুবিধাবাদি নেতৃত্ব উচ্ছেদ করে সৎ, সাহসী, সংগ্রামী, সচেতন নেতৃত্ব প্রতিষ্ঠা করুন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30