- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
- দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
» সিলেটে ব্যবসায়ী সমিতির অফিসে হামলা ও ব্যাপক লুটপাট; এখনো কোন আসামী গ্রেফতার হয়নি
প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৭ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ী সমিতির অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা হলেও অজ্ঞাতকারণে ‘চাঁদাবাজ সন্ত্রাসী’দের গ্রেফতার করছে না পুলিশ। ফলে এলাকার ব্যবসায়ী সহ জনমনে চরম আতংক বিরাজ করছে। এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনতা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। গত ২৭ নভেম্বর নগরীর কুয়ারপারস্থ আলপনা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগে প্রকাশ, নগরীর কুয়ারপারস্থ আলপনা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সদস্যদের কাছে এলাকার একদল চিহ্নিত চাঁদাবাজ দীর্ঘদিন ধরে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দাবির বিষয়ে স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হলে তারা সমিতির সদস্যদের উপর ক্ষুব্দ হয়ে ওঠে।
গত ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ১৫/২০ জনের একদল সন্ত্রাসী সমিতির কার্যালয়ে অকস্মাৎ হামলা চালায়। এসময় তারা সমিতির কার্যালয়ে ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে এবং সমিতির সদস্য ও কর্তাব্যক্তিদের মারপিট করে। হামলাকারীরা অস্ত্রের মূখে সমিতি সদস্যদের জিম্মি করে কার্যালয় থেকে নগদ প্রায় ২ লাখ টাকা লুটে নেয় এবং প্রানাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় আলপনা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য শেখ শামীম আহমদ বাদী হয়ে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে ৩ জনের নাম উল্লেখ পূর্বক ২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা {নং-০১(১২)১৭} দায়ের করেন। মামলার এজাহারভুক্তরা হচ্ছে- সিলেট নগরীর ৬৬ কুয়ারপারের নাজমুল ইসলাম নাজুর পুত্র মহি ইদ্দিন খান রাসেল, একই বাসার জহির উদ্দিনের পুত্র নাসির আহমদ খান ও জমির উদ্দিন খান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই মো. ইবাদুল্লাহ জানান- পুলিশ ঘটনাস্থল পরির্শন করেছে। আসামীরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৪ বার
সর্বশেষ খবর
- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


