- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» জেন্ডার ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০১৭ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন নারীর ক্ষমতায়ন সম্পর্কে আরও সজাগ হতে হবে। র্সবস্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নারী সমাজের জীবনের বাস্তব দিকগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং তার অবস্থান কোথায় বা কোথায় থাকা উচিত তা উপলব্ধি করতে হবে।
বিশ্বায়নের যুগে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতির পরও আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন না হওয়াটা দু:খজনক। নারীদের নিরাপত্তা চিন্তা করতে হবে। সহিংসতা সম্বন্ধে সমাজে সচেতনতার এই অভাব পূরণে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। নারীর সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা বৈষম্য এগুলো মোটেই কাম্য নয়। সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চামাউরা কাঁন্দি গ্রামে জেন্ডার ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান পালা গানের আসরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এফ আই বি ডি ভি সূচনা প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কাঁন্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, হেলেন কেয়ার ইন্টারন্যাশনাল প্রতিনিধি মমতা চক্রবর্তী, সূচনা প্রকল্পের সদর উপজেলা কো-অর্ডিনেটর সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল তালুকদার, সদস্য মোস্তফা উল্যাহ, সদর উপজেলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক আল মামুন শাহিন, জাহেদ আহমদ, ফরিদ আহমদ, মমশর আলী প্রমূখ। গান পরিবেশন করেন বাউল শিল্পী ইমান আলী সহ শিল্পীবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৪৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


