শিরোনামঃ-
- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» এনামুল হক বিজয়ের দুর্দান্ত বিজয়
প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০১৭ | সোমবার
স্পোর্টস ডেস্কঃ এনামুল হক বিজয় যেন ধীরে ধীরে আড়ালেই পড়ে যাচ্ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ইঙ্গিত দিলেও নির্বাচকরা দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষ পর্যন্ত বিজয়কে বিবেচনায রাখেননি। তবে বিজয়ের ব্যাট যে হাসতে পারে সেটা ভালভাবেই প্রমাণ করে দিলেন। চলতি জাতীয় লীগে (এনসিএল) ডাবল সেঞ্চুরি করেই নিজেকে মেলে ধরলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই বিজয়ের প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে মোট ৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বিজয়। যেখানে ১২টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি রয়েছে। তার আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯৩ রান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই ম্যাচটি ড্র হওয়ার পথে রয়েছে। রংপুর বিভাগ প্রথম ইনিংসে করেছিল ৪৭১ রান। জবাবে ৯ উইকেটে ৪৯৫ রান করে ইনিংস ঘোষণা করেছে খুলনা। রবিবার বৃষ্টিবিঘ্নিত দিনে বিজয় ব্যক্তিগত ১৭৫ রানে দিন শেষ করেছিলেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) ডাবল সেঞ্চুরির পথে বাকি পথটা পাড়ি দিতে সক্ষম হয়েছেন।
বিজয় করেছেন ২১৬ রান। এই স্কোর গড়তে তিনি খেলেছেন ৩৫৬ বল। মেরেছেন ১৮টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাগামী দল থেকে বাদ পড়া অলরাউন্ডার নাসির হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছেড়েছেন। নাসির হোসেন নিয়েছেন পাঁচ উইকেট।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


