শিরোনামঃ-

» ৪৩ রানেই নেই ৫ উইকেট!

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়াকে বড় লিড নিতে না দিলেও, সকাল সকাল ব্যাটিংয়ে নেমেই ধস নেমেছে বাংলাদেশ শিবিরে। অজি স্পিনার নাথান লিওনের ফাঁদে পড়েছেন একেরপর এক ব্যাটসম্যান।
সর্বশেষ ৪৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ, যার তিনটিই লিওনের। তার সঙ্গে যোগ দিয়ে আরেক স্পিনার স্টিভ ও’কিফ তুলে নিয়েছেন নাসির হোসেনের উইকেটটিও।
খেলার চতুর্থ দিনে ৩৭৭ রানে আটকে রেখে অস্ট্রেলিয়াকে অলআউট করে বাংলাদেশ। ৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে টাইগাররা। কিন্তু শুরুতেই সৌম্য সরকার মাঠ ছাড়ার কিছুক্ষণ পর তামিম ইকবালও হতাশ করেন ঘরের দর্শকদের।
টানা চতুর্থ ইনিংসেও ব্যর্থ ইমরুল কায়েস। তিনিও বিদায় নেন লিওনের বলে। এরপর একে একে সাকিব আল হাসান ও নাসিরের বিদায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ইনিংসে মাত্র ৯ রানে প্যাট কামিন্সের বলে ম্যাট রেনশর ক্যাচ হন সৌম্য। ১১ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙে অজিরা। এরপর তামিম ৩৮ বল খেলে ১২ রানের বেশি করতে পারেননি।
কিছুক্ষণ পর ইমরুলকে ১৫ রানে শিকার বানান লিওন। সাকিবও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ২ রানে ওয়ার্নারকে ক্যাচ দেয় লিওনের শিকার তিনি। পরের ওভারে ও’কিফের বলে মাত্র ৫ রানে ফার্স্ট স্লিপে স্টিভেন স্মিথকে ক্যাচ দেন নাসির। ক্রিজে এখন আছেন সাব্বির রহমান ও মুশফিকুর রহিম।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031