- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
- ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ শুভ উদ্বোধন
- সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত
- বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
- শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
» চাপে থাকায় অস্ট্রেলিয়া দল ঘোষণা করেনি : মুশফিক
প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০১৭ | সোমবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের আগে বেশ ভালোই চাপে ছিল অস্ট্রেলিয়া। সেরা কম্বিনেশন সাজাতে হিমশিম খেতে হয় দলের টিম ম্যানেজম্যান্টকে।
গত কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়া দল টেস্ট ম্যাচ শুরুর ১ দিন তাদের দল ঘোষণা করে আসছে। কিন্তু চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সেই রীতি থেকে সরে এসেছিল সফরকারীরা। মুশফিকের মতে,‘চাপে থাকায় অস্ট্রেলিয়া দল ঘোষণা করেনি।’
অধিনায়ক স্টিভেন স্মিথ আগেই জানিয়েছিলেন,‘আমরা একাদশ জানাব টসের সময়। আরেক দফা উইকেট দেখার প্রয়োজন আমাদের। উইকেটে দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারব।’
সফরকারী দল তাই করেছে। মুশফিকের কাছে টস হারের পর স্মিথ নিজেদের একাদশ ঘোষণা করে। স্পিন বান্ধব উইকেটে অস্ট্রেলিয়া তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে। কিন্তু দলে পেসার মাত্র একজন। পেসার প্যাট কামিন্স ২২ গজের ক্রিজে অস্ট্রেলিয়ার একমাত্র পেসার।
৪০ বছরে প্রথমবারের মতো এক পেসার নিয়ে মাঠে নেমেছে অসিরা। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টেস্টে সাবিনা পার্কে এক পেসার নিয়ে মাঠে নামে বব সিম্পসনের অস্ট্রেলিয়া। ওই দলে একমাত্র সেপার ছিলেন জেফ থমসন।
তবে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে ছিলেন ট্রেভর লঘলেন। এবারও অস্ট্রেলিয়া দলে রয়েছেন পেস অলরাউন্ডার। উসমান খাজার পরিবর্তে দলে ফেরা হিলটন কার্টরাইট পেস বোলিংয়ে পারদর্শী। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।
নাথান লায়ন ও অ্যাস্টন অ্যাগারের সঙ্গে দলে এসেছেন স্টিভ ও’কিফ। অস্ট্রেলিয়া ১১ বছর আগে শেষ তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। সেটাও বাংলাদেশের বিপক্ষে। ২০০৬ সালে চট্টগ্রামেও শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিলের সঙ্গে হাত ঘুরিয়েছিলেন অফস্পিনার ড্যান কুলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মরহুম আব্দুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব
- দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
- মদন মোহন কলেজে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অবদান অপরিসীম : মো. মিজানুর রহমান মিঠু


