শিরোনামঃ-

» সিলেট মহানগর বিএনপি’র সদস্য জসিম উদ্দিন আহমেদ বাদল এর ইন্তেকাল

প্রকাশিত: ১০. জুলাই. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা মহানগর বিএনপি’র সদস্য ও সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদল এর অর্থ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ বাদল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জসিম উদ্দিন আহমেদ বাদল এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মনেপ্রাণে বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ এর অনুসারী সিলেট মহানগর বিএনপি’র সদস্য ও সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদল এর অর্থ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ বাদল এর মৃত্যুতে আমি তার পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের ন্যায় গভীরভাবে শোকাহত হয়েছি।

Manual4 Ad Code

মরহুম বাদল একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে সিলেট মহানগর বিএনপি ও সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে নিরলসভাবে কাজ করে গেছেন।

Manual8 Ad Code

এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকার জন্য সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম জসিম উদ্দিন আহমেদ বাদল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930