শিরোনামঃ-

» পার্বত্য অঞ্চলের তিন জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫

প্রকাশিত: ১৩. জুন. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ টানা বর্ষণে দেশের পার্বত্য অঞ্চলের তিন জেলা বান্দরবান, রাঙামাটিরও চট্টগ্রামে পাহাড় ধসে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে ১৪ জন, বান্দরবানে ৭ জন এবং চট্টগ্রামে ৪ জন মারা গেছেন।

Manual7 Ad Code

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে শিশু সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দশজন।

Manual6 Ad Code

সোমবার (১২ জুন) মধ্যরাতে বান্দরবানের কালাঘাটা, আঁগাপাড়া ও লেবুঝিড়ি জেলেপাড়ায় এবং রাঙামাটি শহর ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ পাহাড় ধসে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

Manual4 Ad Code

রাঙামাটিতে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রুমা আক্তার, নুরি আক্তার, জোহরা বেগম, সোনালি চাকমা, অমিত চাকমা, আয়ুস মল্লিক, লিটন মল্লিক, চুমকি দাস। এদের মধ্যে মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। বাকী ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ওই এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বৃষ্টি কারণে উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031