শিরোনামঃ-

» সাকিব যে কারণে অঝোরে কেদেছিলেন;

প্রকাশিত: ১০. জুন. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের প্রাণ পুরুষ সাকিব আল হাসান। ব্যাট-বলে সমান তালে জ্বলে উঠতে পারদর্শী দেশ সেরা এই অলরাউন্ডার।

দেশের মাটিতে কিংবা দেশ-বিদেশের ঘরোয়া লিগে নিজের পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেটীয় ব্যান্ডে পরিণত হয়েছেন তিনি।

Manual1 Ad Code

আসন্ন এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বসেরাদের আসর টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে বর্তমানে খুলনায় অবস্থান করছেন সাকিব। সেখানে সবার সঙ্গে হাড়-ভাঙা পরিশ্রম করছেন তিনি। দলের এবং দেশের জন্য সাকিব যে নিবেদিত প্রাণ তা লক্ষ্য

Manual3 Ad Code

করা যায় বেশ কয়েক মাস আগে দেশের প্রথম সারির একটি রেডিওতে দেয়া তার সাক্ষাৎকার দেখে।

Manual7 Ad Code

ওই অনুষ্ঠানটিতে সাকিব এসেছিলেন ভক্তদের তার জীবনের গল্প শুনাতে। তিনি তার জীবনের অজানা নানা বিষয়ে বলতে বলতে এক পর্যায়ে শেয়ার করেন ফুল বিক্রেতা এক তরুণীর গল্প।

Manual3 Ad Code

সাকিব বলেন, আমি আর শিশির গাড়ি করে বাসায় ফিরছিলাম। এমন সময় এক ফুল বিক্রেতা এসে আমাকে ফুল নিতে বলে। ভাংতি না থাকায় আমি ফুল নিতে অনিচ্ছ্বা প্রকাশ করি। কিন্তু তাৎক্ষণিকই সেই মেয়েটি আমাকে বলে উঠে সাকিব ভাই টাকা লাগবো না এই ফুলটা নেন। আর ফুলটার বিনিময়ে দেশের জন্য শুধু একটা ছক্কা মাইরেন। তাইলে আমি মনে করমু আপনে আমারে টেকা দিয়া দিছেন!’

সাকিব কান্না জড়িত কন্ঠে বলতে থাকেন, ‘এই ঘটনাটা যখনই মনে করি তখনই আমার চোখে পানি চলে আসে। মাঠে খেলার শুরুতে আমি এই ঘটনাটা মনে করার চেষ্টা করি। আমাকে একটা ফুলের দাম শোধ করতে হবে, আমাকে একটা হলেও ছক্কা মারতে হবে!’

তখন সাকিব ওই ফুল বিক্রেতা শিশুর দেশপ্রেম দেখে অঝোরে কাঁদতে থাকেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031