শিরোনামঃ-

» সিলেটের ফুটপাত দখলমুক্ত করতে মেয়র আরিফের অভিযান শুরু

প্রকাশিত: ০১. জুন. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ তিন দিনের আল্টিমেটাম শেষে সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার সময় মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এ অভিযান শুরু হয়।

Manual6 Ad Code

বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতাকর্মী এ অভিযান কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

Manual7 Ad Code

গত সোমবার (২৯ মে) সিলেটের আদালত প্রাঙ্গণ সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের নাম, ঠিকানা ও পরিচয় সনাক্ত করার জন্য সিলেটের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দকে নিয়ে জরুরী বৈঠক করে সিলেট সিটি কর্পোরেশন।

সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩ (তিন) দিনের মধ্যে সিলেটের আদালত প্রাঙ্গণ সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে মাইকিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

Manual1 Ad Code

এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ মে) সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো জনগুরুত্বপূর্ন প্রতিষ্ঠান সমূহ সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা তদন্ত করে ৭ (সাত) দিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছিলেন।

Manual8 Ad Code

এ কাজে সিটি কর্পোরেশনকে সহায়তা করার জন্য কোতোয়ালি মডেল থানার ওসি’কেও নির্দেশ দেওয়া হয়েছিল।

তারই ফলোআপ স্বরুপ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর চলমান এই অবৈধ ফুটপাত দখলদারদের থেকে ফুটপাত দখলমুক্ত কার্যক্রম।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930