শিরোনামঃ-

» সরকারি আর্থিক অনুদান পেল এবারে যে সিনেমাগুলো

প্রকাশিত: ৩০. মে. ২০১৭ | মঙ্গলবার


Manual6 Ad Code

বিনোদন ডেস্কঃ  ২০১৬-২০১৭ অর্থ বছরে সরকারি অনুদান পেল ৬ চলচ্চিত্র। সোমবার (২৯ মে) দুপুরে তথ্যমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

একটি শিশুতোষ চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন সোহানুর রহমান সোহান- নাম ‘প্রিয় জন্মভূমি’। চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো— রূপসা নদীর বাঁকে (তানভীর মোকাম্মেল), আজব সুন্দর (শবনম ফেরদৌসী), দায়মুক্তি (কমল সরকার) ও নোনা জলের কাব্য (রেজয়ান শাহরিয়ার সুমিত)।

Manual8 Ad Code

এছাড়া প্রামাণ্যচিত্র ‘একজন মরিয়ম’ নির্মাণ করবেন ফেরদৌস আলম সিদ্দিকী।

Manual1 Ad Code

শিশুতোষ চলচ্চিত্রটির জন্য অনুদান দেওয়া হবে ৪০ লক্ষ টাকা। নোনা জলের কাব্য, রূপসা নদীর বাঁকে ও আজব সুন্দর পাবে ৫০ লক্ষ টাকা করে। ‘দায়মুক্তি’ পাবে ৪০ লক্ষ টাকা। আর প্রামাণ্যচিত্রটি পাচ্ছে ৩০ লক্ষ টাকা।

Manual8 Ad Code

এ প্রজ্ঞাপনে বলা হয়- ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসম্পন্ন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান প্রদান করছে।

পাশাপাশি গল্প লেখক ও চিত্রনাট্যকারকেও উৎসাহ পুরস্কার প্রদানের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930