শিরোনামঃ-

» ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ২২. মে. ২০১৭ | সোমবার


Manual5 Ad Code

ডেস্ক সংবাদঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় হয়েছে। এসময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের প্রক্যয় ব্যক্ত করেছেন ট্রাম্প।

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রোববার (২১ মে) আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয়।

Manual7 Ad Code

এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম সাংবাদিককে এই তথ্য জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক।

Manual5 Ad Code

তিনি বলেন- গতকাল সম্মেলন শুরুর আগে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ ট্রাম্প গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।

Manual4 Ad Code

শহীদুল হক বলেন- প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে ট্রাম্প বলেছেন, ‘হ্যাঁ, আমি আসবো।’

রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে ৪ দিনের এক সরকারি সফরে গত শনিবার রিয়াদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031