শিরোনামঃ-

» ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার শহর পূর্বাঞ্চল কমিটির সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. মে. ২০১৭ | রবিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার মে দিবসের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার শহর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে শনিবার (২০ মে) বিকেল ৫টায় সিলেট সদর উপজেলার মেজরটিলা বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার শাখার শহর পূর্বাঞ্চল কমিটির সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আব্দুল হান্নান-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নূরুল হুদা সালেহ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নূরুল হুদা সালেহ বলেন- দৈনিক ৮ ঘণ্টা কাজ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইনে প্রাপ্য সুযোগ-সুবিধা, বাঁচার মত মজুরি, চাকুরির নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বাড়িভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবন আজ অতিষ্ঠ। সাম্রাজ্যবাদী পরিকল্পনায় দালাল সরকারগুলো জাতীয় শিল্প সমূহ একের পর এক বন্ধ করে দিয়েছে। এছাড়াও কারাগারে আটক শ্রমিকদের মুক্তির দাবী জানান নেতা কর্মীরা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখরা দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাদাৎ হোসেন।

Manual6 Ad Code

এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম, স’মিল শ্রমিক সংঘ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের চাইনিজ কমিটির অর্থ সম্পাদক এম ছফর খান, জাতীয় ছাত্রদল শাবি শাখার সাধারণ সম্পাদক আল-আমিন, আব্দুস সালাম, রিয়াজ মিয়া, রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মহাত্মম কুর্মী সহ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ বেসিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930