শিরোনামঃ-

» স্কলার্সহোম স্কুলে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার


Manual7 Ad Code
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুলে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটি বোমা না-কি অন্য কিছু, তা এখনও নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা। বোমাসদৃশ বস্তুটি ঘিরে স্কলার্সহোম স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের টিম উপস্থিত রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এদিকে, স্কলার্সহোম স্কুলে বোমাসদৃশ বস্তু থাকার বিষয়টি সিলেটভিউ২৪ডটকম প্রকাশ করে। সিলেটভিউ’র মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা বিষয়টি জানতে পেরে স্কলার্সহোমের প্রধান ফটকের বাইরে জড়ো হন। তারা স্কুল ছুটি দিতে বিক্ষোভ করতে থাকেন। তাদের বিক্ষোভের মুখে বেলা পৌনে ১টার দিকে স্কুল ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

পুলিশ কর্মকর্তা জেদান আল মুসা জানান, স্কলার্সহোম স্কুলের মিলনায়তনের সিঁড়িতে একটি বোমাসদৃশ বস্তু রয়েছে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

Manual6 Ad Code

পরে বিষয়টি র‌্যাবের বোমানিষ্ক্রিয়করণ টিমকে অবহিত করা হয়। র‌্যাবের একটি ঘটনাস্থল ঘুরে গেছে। আরেকটি টিম আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930