শিরোনামঃ-

» তৃণমূলের বৈশাখী উৎসব’র শুভ উদ্বোধন

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলার নববর্ষ  ১৪২৪ কে স্বাগত জানাতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর উদ্যোগে এবং জেলা প্রশাসন ও এসোসিয়েশন ফর ইয়ূথ এডভান্সমেন্ট (আয়া)র সহযোগীতায় সিলেট রিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল ইসলাম একাডেমীর সম্মুখে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত পাটোয়ারী।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান গ্রাসরুটস্ এর জেলা সভাপতি সুষমা সুলতানা রুহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত পাটোয়ারী।

Manual6 Ad Code

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, সিলেট বিভাগীয় তথ্য বিভাগের উপ-পরিচালক জুলিয়া জেসমিন জুলি।

Manual6 Ad Code

গ্রাসরুটস্ এর সিইও হিমাংশু মিত্র’র স্বাগত বক্তব্যর পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ওয়ার্কার্স পাটির জেলা সম্পাদক সিকন্দর আলী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও গ্রাসরুটস্ এর উপদেষ্ঠা মারিয়াম চৌধুরী মাম্মী, গ্রাসরুটস্ এর বিভাগীয় প্রধান বিলকিস নুর, BWCCI এর জেলা সভানেত্রী মিনারা বেগম, মহিলা দলের সিলেট মহানগর সভানেত্রী সামিয়া চৌধুরী, নারী মুক্তি সংসদের জেলা সভাপতি ইন্দ্রানী সেন, আয়া সিলেটের আজীবন সদস্য নুরুন্নাহার বেবী  প্রমূখ।

সভা পরিচালনা করেন গ্রাসরুটস্ এর জাতীয় সমন্বয়কারী ও আয়া সিলেটের নির্বাহী পরিচালক অনিতা দাশ গুপ্তা।

Manual1 Ad Code

বৈশাখী উৎসব ২২শে এপ্রিল তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কার্য্যসূচীর মধ্যে আছে ১৫ দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, প্রশিক্ষন, জঙ্গীবাদ বিরোধী নারী সমাবেশ, মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সিলেটের সকল জনগনকে এ উৎসব সফল করার আহবান জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930