শিরোনামঃ-

» লন্ডনের রাস্তায় চলে চালকবিহীন বাস!

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

এক্সক্লুসিভ ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে চালকবিহীন শাটল বাস। আগামী ৩ সপ্তাহ ধরে লন্ডনে গ্রিনউইচের রাস্তায় এই শাটল বাসটিতে প্রায় ১০০ যাত্রী চলাচল করবে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

Manual6 Ad Code

অক্সবোটিকা নামের একটি প্রতিষ্ঠান এই শাটল বাস তৈরি করেছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রায়েম স্মিথ জানিয়েছেন, খুব কম মানুষের স্বয়ংক্রিয় যানবাহনে অভিজ্ঞতা রয়েছে।

Manual2 Ad Code

ফলে এ প্রকল্প কোন মানুষকে ব্যক্তিগতভাবে অভিজ্ঞতার সুযোগ দেবে। তিনি মনে করেন, এ ধরনের গাড়ি শেয়ার করে চড়া সম্ভব হবে। এছাড়া, এ ধরনের বাসের পরীক্ষামূলক রাইডের জন্য ইতিমধ্যে ৫০০ ব্যক্তি আবেদন করেছেন বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চালকবিহীন এই যানবাহন ঘণ্টায় ১৬.১ কিলোমিটার বেগে চলতে সক্ষম এবং এই বাস কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। তবে বাসটি চালকবিহীন হলেও প্রয়োজনে থামিয়ে দিতে প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি সব সময় বাসে অবস্থান করবেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930