- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে
প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৭ | রবিবার
ডেস্ক সংবাদঃ সারাদেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ১০টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
রোববার (২ এপ্রিল) সকাল ১০টায় এইচএসসির বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষা শুরু হয়েছে।
একইদিনে মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ (সৃজনশীল -নতুন/পুরাতন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল নতুন/পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় দ্বাদশ শ্রেণিতে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং একাদশে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা হচ্ছে।
এছাড়া কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন কমার্সে দ্বাদশ শ্রেণিতে বাংলা-২ এবং একাদশে বাংলা-১ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে ২৫ মে শেষ হবে।
এদিকে, এইচএসসিতে মোট পরীক্ষার্থীর এ সংখ্যা গতবারের চেয়ে কম। পরীক্ষার্থী কমলেও ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবার। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৪৫টি।
মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী রয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন এবং ছাত্র সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।
এরমধ্যে আট সাধারণ বোর্ডে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী রয়েছেন। তার মধ্যে ৫ লাখ ৫ হাজার ৬৬৫ জন ছাত্র ও ৪ লাখ ৭৭ হাজার ১১৮ জন ছাত্রী রয়েছেন।
মাদারাসা বোর্ডে পরীক্ষার্থী ৯৯ হাজার ৩২০ জন। তার মধ্যে ছাত্র ৫৭ হাজার ৬৬২ জন, ছাত্রীর সংখ্যা ৪১ হাজার ৬৫৮ জন। কারিগরি বোর্ডে ৯৬ হাজার ৯১৪ জন, যার মধ্যে ছাত্র ৬৮ হাজার ৬৯৭ জন, ছাত্রী ২৮ হাজার ২১৭ জন। এছাড়াও বিদেশি ৭টি কেন্দ্রে ২৭১ জন পরীক্ষার্থী রয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭০৪ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “জুলাই আর্ট ওয়ার্ক” এর উদ্বোধন; দেয়ালের ভাষায় ইতিহাস, স্মৃতি ও প্রতিরোধের চিত্রায়ণ
- রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা
- সিলেট-ঢাকা মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবীতে প্রতিবাদ সভা
- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবিতে প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন


