শিরোনামঃ-

» জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়; ২ সেনা সদস্য আহত

প্রকাশিত: ২৫. মার্চ. ২০১৭ | শনিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গিবিরোধী অপারেশন টোয়াইলাইট চলাকালে জঙ্গিদের সঙ্গে সেনা সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সেনাদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুঁড়েছে।

Manual5 Ad Code

গুলি বিনিময়ের এক পর্যায়ে আতিয়া মহল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এ ধোঁয়া গোলাগুলির কারণে, না-কি ভেতর থেকে কোন কিছু বিস্ফোরণের কারণে ঘটেছে কি-না তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে, বেলা সোয়া ২টার দিকে আতিয়া মহলে বিকট শব্দে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এর পরপরই এক সেনা সদস্যকে আহত অবস্থায় ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়। এর মিনিট দশেক পর আরেক সেনা সদস্যকে আহত অবস্থায় বের করে নিয়ে আসেন মেডিকেল কোরের সদস্যরা।

Manual4 Ad Code

উল্লেখ্য, শনিবার সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন টোয়াইলাইট পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত ২টা থেকে আতিয়া মহল ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ঢাকা থেকে সোয়াট এসে যোগ দেয়। এরপর যোগ দেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত ৫ তলা ও ৪ তলাবিশিষ্ট ২টি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরীর আতিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাটের (বন্দরঘাট) বাসিন্দা উস্তার মিয়া।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30