শিরোনামঃ-

» ‘অপারেশন টোয়ালাইট’ চলছে শিববাড়িতে

প্রকাশিত: ২৫. মার্চ. ২০১৭ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়াস্থ জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অভিযান শুরু করেছে আইনশৃংখলা বাহিনী।

Manual1 Ad Code

শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন টোয়াইলাইট’; এর আগে ঘটনাস্থলে কাজ করে আসা সোয়াট এই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন স্প্রিং রেইন’।

Manual8 Ad Code

17495996_1890136591275593_425112784_nসেনাবাহিনীর প্যারা-কমান্ডোর বাহিনীর বেশ কিছু সংখ্যক সদস্য শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন তারা। এরপর শুরু করেন তৎপরতা।

প্যারা-কমান্ডোদের সাথে আছেন সোয়াত সদস্যরা। এছাড়াই বাইরে আছেন পুলিশ, র‌্যাব, পিবিআই, ডিবি, এসবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য।

এদিকে, সকাল পৌনে ৮টার দিকে আতিয়া মহলের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আতিয়া মহলের এক কিলোমিটারের মধ্যে সাংবাদিক সহ কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশে রাখা হয়েছে সাজোয়া যান, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31