শিরোনামঃ-

» এসআইইউ’তে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রমোদ ভোজন অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. মার্চ. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

এসআইইউ প্রতিনিধিঃ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ফ্যাকাল্টি সদস্যদের নিয়ে ফল-২০১৬ ফলাফল প্রকাশনা উপলক্ষ্যে ফ্যাকাল্টির নিজস্ব উদ্যোগে ৩ দিনব্যাপী প্রমোদ ভোজন উৎসব চলছে।

৩ দিনব্যাপী ভোজন উৎসবের প্রথম দিনের ভোজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে ভোজনে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফ্যাকাল্টি মেহেদী হাসান তুহিন, নাঈমা মাসুদ, বিলকিস আক্তার, আয়েশা ইয়াসমিন, শওকত আরা খানম, এইস এম আরিফ, মোহসিন হোসাইন, প্রণব কুমার সাহা, নাসরিন নাহার, তৈহিদা ইয়াসমিন, নেসার আহমেদ, সাইমা সাদিয়া শাওন, চম্পক কুমার বর্মন, সাহিদা আক্তার এবং সেকশন অফিসার শামীম হোসেন, শুভাশীর্ষ পাল।

Manual3 Ad Code

ব্যবসায় প্রশাসন বিভাগের সকল ফ্যাকাল্টি সদস্যদের অংশগ্রহনে ভোজন পর্বটি খুবই প্রাণবন্ত হয়ে উঠে। খাবারের মুখরোচক রান্নার দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিষ্টারের ছাত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় পর্যায়ের শেফ মিনহাজ আলী, সৈকত সিংহ বর্মন ও সজীব দে।

Manual8 Ad Code

প্রথম দিনের খাবরের মেন্যুতে ছিল সাদা পোলাও, চাইনিজ সবজি, খাসির রেজালা, মুগডাল ভোনা ও ডেজার্ট।

উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, সহকারী অধ্যাপক সাইফ উদ্দিন, সহকারী অধ্যাপক রেজাউল কবির ও প্রভাষক অশোক বিজয় দাশ।

Manual2 Ad Code

আমন্ত্রিত অতিথি বর্গ বিভাগীয় উদ্যেগে পরিচালিত ও পরিবেশিত মুখরোচক খাবারের ভূয়সী প্রশংসা করেন। বিভাগীয় এই প্রমোদ ভোজনটি আগামী ২২ ও ২৩ মার্চ তারিখেও চলবে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30