শিরোনামঃ-

» আগামী ৮ এপ্রিল শেখ হাসিনা ও মোদি বৈঠক হবে

প্রকাশিত: ১৩. মার্চ. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৮ এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

জানা গেছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতিমূলক আলোচনা হয়। সফরের আলোচ্য কি হবে তা-ও নির্ধারণ করা হয় ২ পররাষ্ট্র সচিবের বৈঠকে।

Manual7 Ad Code

তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারেজ প্রকল্প, পানি, সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিবিআইএন (বাংলাদেশ-ভূটান-ভারত-নেপাল) ইস্যুতে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। এর মধ্যে সংযোগ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাব দেওয়া হলে ভারত পরবর্তীতে এ বিষয়ে জানানোর ইচ্ছা প্রকাশ করে।

এদিকে মোদির সঙ্গে বৈঠকের পর আগামী ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরীফ যাবেন। এর পরদিন ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031