শিরোনামঃ-

» ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের ইন্তেকাল

প্রকাশিত: ১১. মার্চ. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাংলাদেশ সময় শনিবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual4 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক নাজমুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১১ ফেব্রুয়ারি থেকে মিজারুল কায়েস ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাল্টি অরগ্যান ফেলিউরের কারণে তার মৃত্যু হয়েছে।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন মিজারুল কায়েস। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে সার্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া, অর্থনৈতিক বিষয়াবলি, আনক্লস ও বহিঃপ্রচার অনুবিভাগের দায়িত্বও পালন করেন। তিনি যুক্তরাজ্য, মালদ্বীপের হাইকমিশনার ও রাশিয়াতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930