- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার
এডুকেশন সংবাদঃ সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়ন নির্বাচনে জাহাঙ্গীর-তাজুল পরিষদ জয়ী সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়নের ২০১৭-২০১৮ দ্বিবার্ষিক নির্বাচন ১৭ ফেব্রুয়ারি ২০১৭ খ্রিষ্টাব্দ তারিখে বোর্ড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে জাহাঙ্গীর-তাজুল পরিষদ বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলসহ বিজয় লাভ করে।
সর্বমোট ৫৮টি ভোটের মধ্যে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ৫ম বারের মত ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার বিপরীর্তে নিরঞ্জন সিংহ ১৮ ভোট পান।
সহ-সভাপতি পদে মো. আলমগীর কবির ৩৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহিয়া আহমদ ১৮ ভোট, সাধারণ সম্পাদক পদে তৃতীয় বারের মত নির্বাচিত মো. তাজুল ইসলাম ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন তার বিপরীত প্রার্থী রফিকুল আলম ২২ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মানিক ৩৬ ভোট এবং তার বিপরীত প্রার্থী প্রেমেন্দ্র কুমার রায় ২০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল কাদির সরকার ৩৪ ভোট এবং তার বিপরীতে মিজানুর রহমান ২২ ভোট, সাহিত্য ও প্রচার সম্পাদক পদে মুহাম্মদ হাবিব উল্লাহ বাহার ৩৭ ভোট এবং তার বিপরীতে রজন কান্তি রায় ২০ ভোট, অর্থ বিষয়ক সম্পাদক পদে প্রদীপ কুমার মজুমদার ৩৬ ভোট এবং তার বিপরীতে জামাল হোসেন ২০ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. নজরুল ইসলাম ৩৫ ভোট, এবং তার বিপরীতে জাফর হোসেন ২০ ভোট পান এবং ১টি ভোট বাতিল হিসাবে গণনা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কলেজ পরিদর্শক কবির আহম্মদ এবং নির্বাচন কমিশনার হিসাবে বিদ্যালয় পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন এবং হিসাব রক্ষণ কর্মকর্তা অশোক রঞ্জন চৌধুরী প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুল ইসলাম দায়িত্ব পালন করেন।
নির্বাচন পর্যবেক্ষক হিসাবে পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম, চেয়ারম্যান এর একান্ত সচিব শরীফ আহাম্মদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, সহকারী মূল্যায়ন কর্মকর্তা সুভাষ রঞ্জন দাস উপস্থিত ছিলেন।
নির্বাচনস্থলে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। ইতিবাচক মানসিকতা প্রদর্শনসহ একটি সুন্দর নির্বাচন সম্পন্নের জন্য সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার এবং সচিব মোস্তফা কামাল আহমদ বিজয়ী এবং বিজিত দলসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬১ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য : কয়েস লোদী
- মরমী কবি আরিজা খাতুনের ২৩তম মৃত্যুবার্ষিকী ২০ সেপ্টেম্বর রবিবার


