শিরোনামঃ-

» যুক্তরাজ্য বিএনপির ৪টি নতুন ও ২টি আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন অঞ্চলের ৪টি পূর্ণাঙ্গ কমিটি ও ২টি আহ্বায়ক কমিটি ঘোষণা সহ ইতিপূর্বে আংশিক ঘোষিত আরও ৫টি জোনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।

শনিবার যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাউথ ইস্ট বিএনপিঃ

মো. সালেহ আহমেদ (জিলান) সভাপতি, আমিনুর রশিদ (জুলু) সিনিয়র সহ-সভাপতি, মো. মকসুদ আলী (জাকারিয়া) সাধারণ সম্পাদক, মো. রুকন আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাহবুব আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যের সাউথ ইস্ট শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে শাহজাহান মিয়াকে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি।

Manual2 Ad Code

কলচেস্টার বিএনপিঃ

মিছবাহ উদ্দিন সভাপতি, শাহ কামাল সিনিয়র সহ-সভাপতি, ইশতিয়াক হোসেন দুদু সাধারণ সম্পাদক তারেকুর রহমান তুহিন যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহবুব খানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি যুক্তরাজ্যের কলচেস্টার শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে মো. মতিন মিয়া কে প্রধান উপদেষ্টা করে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি।

নর্থ ইস্ট বিএনপিঃ

আব্দুল মান্নান মুন্না সভাপতি, মো. জহুর আলী সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ মোসাদ্দিক আহমেদ সাধারণ সম্পাদক, আব্দুল ওয়াহিদ খান যুগ্ম-সাধারণ সম্পাদক, মীর্জা আবু তৈয়ব রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যের নর্থ ইস্ট শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে মোঃ মোশাহিদকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি।

Manual6 Ad Code

ওল্ডহাম বিএনপিঃ

জামাল উদ্দিন সভাপতি, ফিরোজ আলী লালা সিনিয়র সহ-সভাপতি, মওদুদ আহমেদ সাধারণ সম্পাদক, গোলাম মাওলা চৌধুরী নিক্সন যুগ্ম-সাধারণ সম্পাদক ও শাহ মব্বশির আলীকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি যুক্তরাজ্যের ওল্ডহাম শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে মো. মল্লিক আব্দুল মোহিতকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি।

স্কটল্যান্ড বিএনপিঃ

আব্দুল মুকিত আহ্বায়ক, আব্দুর রহিম জাকির যুগ্ম-আহ্বায়ক, আব্দুল মিয়া (লিটন) যুগ্ম-আহ্বায়ক এবং এডভোকেট মোস্তফা মিয়াকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যের স্কটল্যান্ড শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual2 Ad Code

মিডিলসেক্স বিএনপিঃ

বশির আহমেদ আহ্বায়ক, আব্দুল খালিক যুগ্ম-আহ্বায়ক, শহিদুল হক চৌধুরী লিটন যুগ্ম আহ্বায়ক, ছালিক বেগ ইমরান যুগ্ম-আহ্বায়ক, মইদুল হোসেন যুগ্ম-আহ্বায়ক, দেলোয়ার খান যুগ্ম-আহ্বায়ক এবং নিজাম এফ রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যের মিডিলসেক্স শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

একই সাথে ইতিপূর্বে আংশিক ঘোষিত জোনাল কমিটি; কার্ডিফ বিএনপি, সোয়ানসি বিএনপি, পোর্টসমাউথ বিএনপি, শেফিল্ড বিএনপি এবং লিডস বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে যুক্তরাজ্য বিএনপি।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031