- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» সিনড্রোমে আক্রান্ত শাহানার সফল অস্ত্রোপচার!
প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০১৭ | মঙ্গলবার
হেল্থ ডেস্ক:: ‘ট্রি ম্যান সিনড্রোম’-এ আক্রান্ত সেই মেয়েটির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশী চিকিৎসকরা মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সার্জারির মাধ্যমে তার ত্বকে গজানো উদ্ভিদের ছাল-বাকল সদৃশ্য জিনিসগুলো সরিয়ে ফেলা হয়।
১০ বছর বয়সী শাহানা খাতুনকে সফল অস্ত্রোপচার হয় ঢাকা মেডিকেল হাসপাতালে। তার মুখ, কান ও নাকে এগুলো গজায়।
শাহানার চিকিৎসা ও অপারেশন বিনামূল্যে করা হয়েছে। ট্রি ম্যান সিনড্রোম বা এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরোসিফর্মিসে আক্রান্ত তিনিই প্রথম নারী।
তবে আদৌ তা ট্রি ম্যান সিনড্রোম কি-না তা নিশ্চিত হতে আরো পরীক্ষা-নিরীক্ষার দরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এটা এক বিরল রোগ। গোটা বিশ্বে জানা মতে আধা ডজন মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশীদের মধ্যে প্রথম ট্রি ম্যান সিনড্রোম দেখা দেয় ২৭ বছর বয়সী রিক্সাচালক আবুল বাজেন্দারের।
হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সামান্তা লাল সেন জানান, অপারেশন সফল হয়েছে। তার মুখ থেকে আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। সপ্তাহ দুয়েকের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবো বলে আশা করছি।
এ রোগে প্রাথমিক পর্যায়ে ছিল শাহানা। কাজেই আশা করা যায়, তার আর অস্ত্রপচার প্রয়োজন হবে না। চিকিৎসকরা আশার কথা শুনিয়েছেন। জানান, শাহানা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।
শাহানার বাবা মোহাম্মাদ শাহজাহান সফল অস্ত্রোপচারের খবরে দারুণ খুশি। বললেন, ডাক্তারা বলেছেন শাহানা দ্রুত ভালো হয়ে যাবে। আমি তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং স্কুলে পাঠানোর অপেক্ষায় আছি।
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই গত বছর বাজেন্দারের অপারেশন করা হয়। তার দেহে বিপুল পরিমাণ অবাঞ্ছিত অংশ গজায়। দেহ থেকে ১১ কেজি পরিমাণ অবাঞ্ছিত অংশ সরাতে ১৬ বার অস্ত্রোপচার করা হয়।
তার এই বিরল রোগের খবর গোটা দেশেই রটে যায়। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন।
এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন। তিনি স্ত্রী-সন্তানদের স্পর্শ করতে পারেন। স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রস্তুত তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২৫ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর