শিরোনামঃ-

» ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের পর আমেরিকার বিমানবন্দরে আটকা পড়েছে গ্রীনকার্ডধারীরা

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০১৭ | সোমবার


Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম প্রধান ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির বিভিন্ন বিমানবন্দরে অবরুদ্ধ হয়ে পড়েছেন ওইসব দেশের অসংখ্য গ্রীনকার্ড ও মার্কিন ভিসাধারী নাগরিক। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন।

ওই আদেশে তিনি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সিরিয়ার শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেন।

এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান থেকে যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া লোকদের ভিসা দেওয়া আগামী ৩ মাসের জন্য বন্ধ ঘোষণা করেন।

তার এই নির্বাহী আদেশের কয়েক ঘন্টা না পেরোতেই ওই দেশগুলোর অসংখ্য গ্রীনকার্ড ও মার্কিন ভিসাধারী নাগরিক বিমানবন্দরে আটকা পড়েছেন।

Manual7 Ad Code

অপর এক ঘোষণায় আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় ‘কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ক্রম’ নির্বাহী আদেশ বলবৎ করার জন্য একটি নির্দেশনা জারি করে।

Manual2 Ad Code

এতে বলা হয়, ‘আদেশের পর যারা ইতোমধ্যে বিমানে রয়েছেন, তারাও প্রবেশ করতে পারবে না’।

Manual2 Ad Code

এদিকে, অনেক রাজনীতিবিদ, শরণার্থী ও মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্পের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

মার্কিন ডেমোক্রেটিক পার্টির সিনেটর এলিজাবেথ ওয়ারেন এর কড়া সমালোচনা করে বলেছেন, এতে আমেরিকান মূল্যবোধের সাথে প্রতারণা করা হয়েছে। এ ছাড়া সিনেটর কমলা হ্যারিস বলেন, ‘এই আদেশ আসলে মুসলিমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930