শিরোনামঃ-

» মার্কিন যুবতী প্রেমের টানে যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে!

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৭ | শনিবার

Manual2 Ad Code

বিনোদন সংবাদঃ প্রেম মানেই তো জীবন! আর সেই প্রেমের টানে যুক্তরাষ্ট্র ছেড়ে এক মার্কিন যুবতী বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক কৌতুহল ও আলোচনা-সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়ে মার্কিন মেয়ে এলিজাবেথ। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে তদের এই পরিচয় পরবর্তীতে প্রেমে রুপ নেয়।

গত ২ জানুয়ারি এলিজাবেথ তার ভালবাসাকে বাস্তবে পাওয়ার জন্যে বাংলাদেশে পাড়ি দেন। অবশেষে গত কয়েকদিন আগে তাদের বিয়ে হয়। এখন তারা সংসার করছে, সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন। এলিজাবেথ জানিয়েছে তার ভালবাসার মানুষকে পেয়ে সে খুব খুশি।

Manual7 Ad Code

অন্যদিকে মিঠুন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান, মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালবাসার দাম দিয়ে বাংলাদেশের মত একটি রাষ্ট্র্ এসেছে সেইজন্য আমি গর্বিত। তাছাড়া সে আমার সাথে মাঝে মাঝে যখন যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়তো। এলিজাবেথের পরিবারের লোকজনের অমতে তিনি বাংলাদেশে চলে এসেছেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে রাখাল গাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম জানান, মার্কিন মেয়ে এলিজাবেথ সাথে রাখালগাছি গ্রামের ছেলে মিঠুন বিশ্বাসের বিয়ে হয়েছে। বাস্তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুশি হয়েছি। প্রতিদিন নববধুকে দেখতে এলাকার লোক ভীড়ও জমাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930