শিরোনামঃ-

» জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code
আল মাসুম, জৈন্তাপুর প্রতিনিধি:: মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রাণী, ইউপি চেয়ারম্যান এখলাসুর রহমান, শাহ আলম তোফায়েল, বাহারুল আলম, আব্দুর রশিদ, আমিনুর রশিদ।
এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হাসানুজ্জামান, মৎস কর্মকর্তা আহমেদ কবির খান, শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পল্লী বিদ্যুৎ সহকারী জেনারেল ম্যানাজার মাহবুবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহা. জাফর ইকবাল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান, ডেপুটি কামান্ডার আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি ফয়েজ আহমদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, সাংবাদিক আল মাসুম প্রমুখ।
সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন, মাদক বিরোধী পদক্ষেপ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন, ফরমালিন মুক্ত খাবার, পরিবেশ ও বন রক্ষা, শিক্ষার মান প্রসার বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930