- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
- সম্প্রসারিত ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা করতে কাজ করছে সিসিক : সিসিক প্রশাসক
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
- মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
- ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ
- সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- সিলেট হলি ডে হোম এর যাত্রা শুরু; প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ
- সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভা
» ফুলতলীতে অনুষ্ঠিত ঈসালে সওয়াবে পদদলিত; নিহত ২, আহত ২০
প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০১৭ | রবিবার
জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে শামসুল ওলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র.) নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সওয়াব মাহফিলে শিরনি বিতরণ করার সময় পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শিরনি বিতরণের সময়ে এ দুর্ঘটনা ঘটে।
২ মুসল্লির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা। তবে নিহতের নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
জকিগঞ্জ থানার অপসো অফিসার ইমরুজ তারেক জানান, ঘঠনাস্থলেই পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় এখনো আহতদেরকে হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছেনা। প্রায় আড়াই ঘন্টা আগে আহতদের নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলেও এখনো তাদের পৌছানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, আল্লামা ফুলতলীর অনুসারিরা প্রতি বছরের এ দিনে ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে সেখানে জড়ো হন। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় ফুলতলী ছাহেববাড়ি বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হওয়া এ মাহফিলে দেশ-বিদেশের অনেক অতিথি সহ লক্ষাধিক লোক জড়ো হন।
এবছরের ঈসালে সওয়াব মাহফিল রোববার সকাল সাড়ে ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলার (র.) মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয়। এরপর খতমে কোরআন ও দোয়ার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারি, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরিফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬১১ বার
সর্বশেষ খবর
- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
- সম্প্রসারিত ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা করতে কাজ করছে সিসিক : সিসিক প্রশাসক
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
- মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী
- সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে এড. জুবায়ের সহ সিলেট জামায়াতের শোক
- সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে বি.কে.এম সিলেট মহানগরের শোক
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা


