- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
- ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট স্বাগতম মিষ্টি ঘরের পক্ষ থেকে এতিম শিশুদের খাওয়ার আয়োজন শুক্রবার
- সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার
- সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
» জাস্ট হেল্প আই হসপিটালের দ্বিতীয় তলার উদ্বোধন বৃহস্পতিবার
প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০১৭ | বুধবার
ষ্টাফ রিপোর্টার:: সিলেট জাস্ট হেল্প আই হসপিটালের দ্বিতীয় তলার উদ্বোধন করা হবে বৃহস্পতিবার (১২ জানুয়ারি)।
এছাড়া পরিচালনা করা হবে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প। এসব কর্মসূচিকে সামনে রেখে জাস্ট হেল্প ফাউনেশনের ফাউন্ডার ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে প্রবাস থেকে সিলেটে এসেছেন ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
এই দলে আছেন ১১ সদস্যের বাংলাদেশী বংশোদ্ভূদ ব্রিটিশ নাগরিক এবং গ্লোবাল সলিউশন ও রোটারিয়ান জন মিলসের নেতৃত্বে ৪ সদস্যের ব্রিটিশ দল।
ব্রিটিশ দলে আরো আছেন, মিসেস ফিনো জন মিলস, টেইমসাইড রোটারির সভাপতি এন্ড্রু উইলিয়ামস এবং রোটারিয়ান আর্থার বসওয়েল।
প্রবাসী দলের মধ্যে আছেন জাস্ট হেল্প এর উপদেষ্টা ফারুক আহমদ এমবিই, সোয়েব আদমজি, গোলাম কিবরিয়া বেলাল, মানিক আহমেদ, মোসলেহ উদ্দিন, নজরুল ইসলাম খান সহ অন্যরা।
বুধবার বিকেল ২টায় প্রতিনিধি দলটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌছে।
এ সময় বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান, বাফুফের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হালিম সুনু মিয়া, সাইদুল ইসলাম দুলাল, জাস্ট হেল্প সিলেট শাখার সেক্রেটারি মো. বকত মুজমাদার, জয়েন্ট সেক্রেটারি মঈনুর রহমান খান প্রমুখ।
গ্লোবাল সলিউশন ও রোটারিয়ান জন মিলস জানান, রোটারি ইন্টারন্যাশানালের পক্ষ থেকে গিলফোর্ড রোটারি আই প্রজেক্টের প্রতিনিধি হিসেবে তারা এই সফর করছেন।
অসহায় ও দরিদ্র মানুষদের চক্ষু সেবা প্রদান করা তাদের মূল উদ্দেশ্য। এছাড়া রোটারি ইন্টারন্যাশানাল এবং জাস্ট হেল্পের মাধ্যমে এখানে একটি আধুনিক পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল গড়ে তোলার ব্যাপারে কাজ করবেন।
জাস্ট হেল্প ফাউনেশনের ফাউন্ডার ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, স্থানীয় রোটারি ক্লাবগুলোকে সাথে নিয়ে তারা একটি পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল স্থাপনের প্রচেষ্টা করছেন।
তিনি বলেন জাস্ট হেল্পের ১৫ সদস্যের সিলেট সফর একটি উল্লেখযোগ্য ঘটনা। এই দলে ৪ জন ব্রিটিশ রোটারিয়ান আছেন।
বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত জাস্ট হেল্প আই হসপিটালের দ্বিতীয় তলার উদ্বোধন করা হবে। একই সাথে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পও করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৩ বার
সর্বশেষ খবর
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
- ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর