শিরোনামঃ-

» শেলটক কর্তৃক শ্রমিক হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

আল মাসুম, জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে শেলটেক কর্তৃক শ্রমিকের ওপর মামলা, নির্যাতন ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সোমবার বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার দরবস্ত বাজার মঞ্চে এলাকার সাধারণ জনগনের উদ্দ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

শ্রমিক নেতা ইরশাদুল আলমের পরিচালনায় ও ইউপি চেয়ারম্যান বাহারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, এনায়েত উল্লাহ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, যুবলীগ নেতা কুতুব উদ্দিন।

এছাড়া ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামীম আহমদ, জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, পরগণার মুরব্বী ইউসুফ আলী, সিরাজুল হক, সাবেক ছাত্র নেতা ফয়জুল্লাহ, শ্রমিক নেতা ফারুক আহমদ, শওকত আলী, আব্দুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিক নির্যাতন ও ছাটাই বন্ধের প্রতিবাদ জানান এবং শ্রমিকদের নায্য অধিকার আদায়ের দাবী জানান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930