শিরোনামঃ-

» প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৬ | শনিবার

Manual2 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদের:: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গোলাপঞ্জের বুধবারীবাজার ইউপির চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষায় ‘সমস্যা চিহ্নিত করণ, সমাধানের পথ ও পদ্ধতি নির্ধারণ এবং পরামর্শসমূহের সফল বাস্তবায়নের’ লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য  অত্র এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে নিয়ে দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা হতে শুরু হওয়া দিনব্যাপী এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মফিজ উদ্দিন ভূঁইয়া।
আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য রোটারিয়ান মঞ্জুর আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আব্দুল মুকিত, বাণীগ্রাম-বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান, চাইল্ড একাডেমীর প্রধান শিক্ষক বিলাল আহমেদ, সুনামপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজ্জাদ আলী,  আল এমদাদ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য নুরুল ইসলাম, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্নাময় আচার্য, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ডা.  আব্দুল মতলিব, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামাল উদ্দিন আমান, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস প্রমুখ।
এছাড়াও আগত প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- গৌছ উদ্দিন, আব্দুস শহীদ, মনসুর আহমেদ, মো. মাসুক মিয়া, ফখরুল ইসলাম, শাহীন আহমেদ চৌঃ, সুহেল আহমেদ, আজিজুর রহমান সুমন, সফিক উদ্দিন, জয়নাল আবেদীন, মো. নিজাম উদ্দিন, আব্দুল কুদ্দুস, ফখরুল ইসলাম, নাছির উদ্দিন, মারুফ উদ্দিন, প্রশান্ত দেবনাথ সুমন, সুখ রঞ্জন বসু, মাহবুব আলম, আমির উদ্দিন, সাইফুল ইসলাম, কাসেম, জয়নাল উদ্দিন, ইমাদ উদ্দিন, নাজিম উদ্দিন, নার্গিস বাহার, সুফিয়া বেগম, শাহেলা পারভিন মিতা, জোসনা বেগম, সুফিয়া বেগম ও আম্বিয়া বেগম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮০০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30