শিরোনামঃ-

» ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৬ | শনিবার

Manual4 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: মহান বিজয় দিবস উপলক্ষে ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় সোবহানীঘাটস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ও মেহেদী কাবুলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুরাদ আহমদ।

Manual7 Ad Code

জাতীয় সংগীত পরিবেশন করেন মহরম আলী, মাছুম আহমদ তালুকদার, শফিক আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোহাম্মদ আবুল হেসেন, জাবেদ সিরাজ, বাদশা গাজী, উস্তার আলী, তোজাম্মেল হক তাজুল, কালাম আহমদ, জব্বার আহমদ পাপ্পু, শাহিনুর রহমান শাহিন, আলী হোসেন আলম, ফয়জুন নুর জাকি, মাহমুদুল করিম নেওয়াজ, নাবিল আহমদ চৌধুরী, মুন্না হোসাইন, তানভির আহমদ, আব্দুন নুর, অমিত দেবনাথ, খায়রুল ইসলাম জুবেল, ইমন আহমদ, ইমদাদুল ইসলাম পাপ্পু, রহিম উদ্দিন রাজু।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন আব্দুর রহিম, মহরম আলী, শামছুর রহমান সমছু, আব্দুল মোতালেব শিপলু, রাজু আহমদ, সোলেমান আহমদ, জাহেদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আলতাফ হোসেন, যুক্তরাজ্য ভরসেট যুবলীগ নেতা শরীফ সুমন প্রমূখ।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রবাসী নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে ডা. আরমান আহমদ শিপলু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে ডিজিটাল করে গড়ে তুলতে বিজয় দিবসের শক্তিকে কাজে লাগাতে হবে। বিজয়ের শপথ নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30