শিরোনামঃ-

» জালালাবাদ থানা তালামীযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও আলোর পথিক প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০১৬ | রবিবার

Manual2 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম-মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহকারী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, তালামীযে ইসলামিয়া রাসূল (সা.) এর আদর্শের অনুুসারী সত্যের কাফেলা।

Manual4 Ad Code

যা অন্য কোন সংগঠনের মত নয়। সাহাবায়ে কেরামগন যে পথে জীবন পরিচালনা করেছেন সে পথেই চলে তালামীয কর্মীরা। তারা হচ্ছে দ্বীনের টহলদার। আউলিয়ায়ে কেরামের দিকনির্দেশনায় সমাজে রাসূল (সা.) এর আদর্শ প্রচারে তাদের ভূমিকা অনস্বিকার্য। নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে এবং সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধে সর্বদাই সোচ্চার।

Manual6 Ad Code

শনিবার (২৬ নভেম্বর) স্থানীয় হাউসা সাবিনা কমিউনিটি সেন্টারে জালালাবাদ থানা তালামীযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও বিশেষ স্মারক “আলোর পথিক” প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উল্যেখিত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নুমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, সিলেট সদর উপজেলা আল ইসলাহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা আজিজ আহমদ, সুনামগনজ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সিলেট পশ্চিম জেলা সাধারন সম্পাদক জাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, লতিফিয়া কারী সোসাইটি সিলেট সদর পশ্চিম উপজেলা সভাপতি মাস্টার আব্দুর করিম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা হাউশার প্রধান শিক্ষক হাফিজ সাদিকুর রহমান, বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীয সাধারন সম্পাদক কুতুব আল ফরহাদ, ছাতক দক্ষিণ উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু হেনা ইয়াছিন।

শাখা সভাপতি কবির আহমদের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন শরীফ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৎপুর কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মনির উদ্দিন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক, জালালাবাদ কলেজের শিক্ষক ছাদিকুর রহমান মাসুক, তালামীয নেতা ইমরান আহমদ, বিশিষ্ট মুরুব্বি শামসুল হক, ফারুক আহমদ ও মনির মিয়া প্রমূখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031