- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেটের জালালাবদ থানা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০১৬ | শনিবার
ষ্টাফ রিপোর্টার:: বিএনপি কেন্দ্রীয় সংসদের সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জাতীয়তাবাদী আদর্শে উজ্জিবিত হয়ে সকল ভেদভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বর্তমান সরকারের অবসান ঘটাতে হবে।
বিশেষ করে যুবদলের মাধ্যমে দেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে এই সরকারের হাত থেকে দেশ রক্ষার আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
সিলেটের রাজনীতি অঙ্গনের প্রিয়মুখ মরহুম খন্দকার আব্দুল মালিক ও এম সইফুর রহমান, গুম হওয়া জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে স্মরণ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়তাবাদী দল বিএনপিকে ধবংস করতে নানা ষড়যন্ত্র ও পায়তারা চালিয়ে যাচ্ছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। কিন্তু শহীদ জিয়ার আদর্শের শক্তি থাকতে জিয়া পরিবারের উপর কোন আঘাত মেনে নেয়া যাবে না।
সরকারের ইঙ্গিতে যদি বেগম জিয়াকে গ্রেফতারের কোন দু:সাহস করা হয় তবে সিলেট থেকে বিএনপি ও অঙ্গসংগঠন সহ সর্বস্তরের জনসাধারণকে নিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে তিনি হুশিয়ারী করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেটের জালালাবদ থানা যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
নগরীর জালালাবদ থানাধীন তেমুখী সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ২৬ নভেম্বর শনিবার রাতে এই কর্মী সভার আয়োজন করা হয়।
জালালাবাদ থানা যুবদলের আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নেতা এ কে এম তারেক কালাম।
জালালাবাদ থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহজাহান আহমদ জুয়েলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা চেয়ারম্যান শহিদ আহমদ, বিএনপি নেত আব্দুল আজিজ, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, ইসলাম উদ্দিন, আজির উদ্দিন চেয়ারম্যান, আহমদ আলী, আব্দুল আজিজ, ওয়ারিছ আলী, রফিকুল ইসলাম, ফরিদ আহমদ, ফখর উদ্দিন, মুরাদ হোসেন, আব্দুল খালিক, যুবদল নেতা ফরিদ উদ্দিন, শহিদ আহমদ কবির, বাবুল আহমদ, বাবুল হোসেন, রুহেল, আব্দুস সালাম, এনাম, নাজিম উদ্দিন, আব্দুর আলম, সেবুল আহমদ, ফয়েজ আহমদ, এইচ.এম দিলোয়ার, ছাত্রদল নেতা আমজদ হোসেন, নুরুল হক, রেজা, শিহাব, খালেদ, যুবদল নেতা জামাল আহমদ, তুফায়েল আহমদ, জৈন উদ্দিন, বাবুল, আব্দুস ছালাম, মাছুম, জকির হোসেন, সুহেল আহমদ, মুরাদ হোসেন, সিরাজুল ইসলাম, সুহেল আহমদ, জুবের আহমদ, আমির আলী, শিপন আলী, মাহবুবুল হক, নেছার আহমদ, ফরহাদ আহমদ, আলমগীর, আমিন উদ্দিন, আব্দুর রকিব, নাছির আহমদ, পারভেজ আহমদ, কামাল আলম প্রমুখ। সভার শুরুতে পবিত্র র্কোন থেকে তেলাওয়াত করেন আলমগির হেসেন দুদু।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৭ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
- তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আবুল কাহের চৌধুরী শামীম
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর : বাণিজ্যমন্ত্রী
- সিলেট মহানগর জামায়াতের প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির


