শিরোনামঃ-

» সিলেটের জিন্দাবাজারে এক যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০১৬ | শনিবার

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: নগরীর প্রান কেন্দ্র জিন্দাবাজারে কাস্টমস কার্যালয়ের সামনে ফুটপাতে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মেজবাহ উদ্দিন।

শনিবার রাত ৮টার দিকে নিহত মেজবাহ উদ্দিন (২২)  কে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে কতিপয় দুর্বৃত্তরা।

একপর্যায়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রহমত উল্লাহর পুত্র মেজবাহ উদ্দিন।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে,  জিন্দাবাজার কাস্টমস কার্যালয়ের সামনে ফুটপাতের উপর মেজবাহ উদ্দিনের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

Manual5 Ad Code

ধারালো অস্ত্র দিয়ে তার গলার বাম পাশে আঘাত করলে গুরুতরভাবে আহত হন মেজবাহ। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ সংবাদ মাধ্যমকে জানান, প্রকাশ্যেই মেজবাহ উদ্দিন আততায়ীরা হত্যা করেছে। ঘটনার পেছনের কারণ জানা যায়নি।  এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30