শিরোনামঃ-
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» ট্যাম্পাকোর মালিক সহ ৬ জনকে আত্মসমর্পণের নির্দেশ
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০১৬ | বুধবার
ডেস্ক সংবাদঃ গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনায় দায়ের করা দুটি মামলায় কারখানার চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ ৬ জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ওই কারখানার মালিকসহ ছয়জনকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। একইসঙ্গে ওই ২ মামলায় মালিকের স্ত্রী এবং ১ মামলায় মেয়েকে আগাম জামিন দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ২১ নভেম্বর ট্যাম্পাকোর মালিক সাংসদ মকবুল হোসেনসহ আটজন আত্মসমর্পণ করে আগাম জামিন চান।
জামিন আবেদনের ওপর ২ দিন শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। ট্যাম্পাকোর কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
এই ৮ জন হলেন ট্যাম্পাকোর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন, মেয়ে সৈয়দা আবিদা হোসেন, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, মনির হোসেন (ম্যানেজার এডমিন), আলমগীর হোসেন(ডিএমডি) ও আবু হানিফ(ম্যানেজার)। ২ মামলার মধ্যে ১টিতে রয়েছেন সৈয়দা আবিদা হোসেন। অপর ৭ জনকে ২ মামলায় আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ২টি মামলা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন


